1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

সোনারগাঁয়ে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

আনিসুরর হমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ দেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একের পর এক সাংবাদিক নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com