1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

সোনালী ব্যাংক পাবনার প্রধান শাখার ওয়াশরুম থেকে কৌশলে তিন লাখ টাকা চুরির ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাবনা থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জেলা পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও পটুয়াখালি থানা পুলিশ সুপারের সার্বিক তত্বাবধায়নে ঘটনার সাথে জড়িত ৩ জনকে মঙ্গলবার (৩ মার্চ) গ্রেফতার করে পটুয়াখালি থানা পুলিশের চৌকষ অভিযানিক দল। ধৃতরা হলো রবি, ঝন্টু শেখ ও দেলোয়ার। বর্তমানে তারা পটুয়াখালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার হরিদেবপুর গ্রামের মরহুম কাজী ইছাহাক এর ছেলে মনিরুল ইসলাম গত ২২ ফেব্রুয়ারি সকাল পৌনে এগারোটার দিকে ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করে তিনি সবুজ রংয়ের কাপড়ের ব্যাগে রাখেন। ব্যাংক থেকে বের হবার সময়ে অজ্ঞাতনামা কয়েকজন তাকে বলে যে শার্টের পেছনে ময়লা লেগে আছে, পানি দিয়ে ধুঁতে হবে। তাদের কথা সরল বিশ্বাসে শুনে তিনি ব্যাংকের ওয়াশরুমের বেসিনে টাকার ব্যাগটি রেখে শার্টটি পরিস্কার করাকালে অজ্ঞাতনামারা পরস্পর যোগসাজসে টাকার ব্যাগটি কৌশলে চুরি করে পালিয়ে যায়। তিনি মামলাটি তদন্ত করে দোষীদের শনাক্ত করে চুরি যাওয়া টাকা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে পুলিশ সুপারকে বীনিতভাবে অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com