1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পেলেন চা বাগানের সন্তান মনোজ কুমার যাদব

দেওয়ান মাসুকুর রহমান 
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে
  শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৫ জানুয়ারি ২০২৬ : চা শ্রমিক পরিবারের সন্তান মনোজ কুমার যাদব সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
তাঁর এই সাফল্যে মৌলভীবাজারের চা বাগান এলাকায় আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
মনোজ কুমার যাদবের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চাম্পারায় চা বাগানে। তিনি একটি শ্রমজীবী পরিবারের সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে সমাজকল্যাণে ২০২২ সালে অনার্স (১ম শ্রেণি) ও ২০২৩ সালে মাস্টার্স (১ম শ্রেণি) করেন।
বাবা ধনঞ্জয় যাদব ন্যাশনাল টি কোম্পানির অবসরপ্রাপ্ত টিলা ক্লার্ক। তিনি ২০১৬ সালে ৩২ বছর যাবৎ চাকুরী জীবনের অবসান ঘটান। তিনি বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন এ সংগঠনটির ইউনিট রিপ্রেজেন্ন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিবেকানন্দ প্রান্তিক শিক্ষা ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে তিনি শিক্ষা ও চা শ্রমিক জনগোষ্ঠীর উন্নয়নসহ সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
মা দেওন্তি রানী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ভাড়াউড়া চা বাগানের মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক।
দুই বোন। বড় বোন দেবকী রানী যাদব অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজে ল্যাব সহকারী হিসেবে কর্মরত। ছোট বোন দেবশ্রী যাদব ফুল স্কলারশিপ নিয়ে ২০২৫ সালে ভারতের পশ্চিমবঙ্গে (দুর্গাপুরে, বর্ধমান) অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজি (এনআইটি) থেকে বায়োটেকনোলজিতে অনার্স (বি.টেক) কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন।
দাদী প্রভারতী গোয়ালা চাম্পারায় চা বাগানে হাসপাতালের কর্মরত ড্রেসার। দাদা প্রয়াত তারা প্রসাদ গোয়ালা হাসপাতালের ড্রেসার ও ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বাপ চাচারা ৪ ভাই ও ৪ পিসি।
সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মনোজ কুমার যাদব এই সাফল্য অর্জন করেছেন। তাঁর এই অর্জন চা শ্রমিক পরিবারগুলোর সন্তানদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।
মনোজের বাবা ধনঞ্জয় যাদব এক প্রতিক্রিয়ায় বলেন,
“ছেলের এই সাফল্য আমাদের পরিবারের নয়, পুরো চা শ্রমিক সমাজের অর্জন। অনেক কষ্টের মধ্য দিয়ে সে এগিয়েছে। আজ তার ফল পাওয়া গেল।”
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ পাওয়ায় মনোজ কুমার যাদবকে শুভেচা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, “চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান হিসেবে মনোজের এই অর্জন অত্যন্ত গর্বের। এটি প্রমাণ করে যে মেধা ও পরিশ্রমের সঠিক মূল্যায়ন হলে প্রান্তিক জনগোষ্ঠীর সন্তানরাও জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারে।”
স্থানীয়রা জানান, মনোজের এই সাফল্যে শুধু তাঁর পরিবার নয়, পুরো চা বাগান এলাকা গর্বিত। ভবিষ্যতে তিনি দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com