1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পাবনা প্রধান শাখায় অভিনব কৌশলে ৩ লাখ টাকা চুরি

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে
 সোনালী ব্যাংক (পিএলসি) পাবনা প্রধান শাখা থেকে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর তিন লাখ টাকা অভিনব কৌশলে চুরি করেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। ভুক্তভোগী মনিরুল ইসলাম (৭০) সরকারি বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী। তাঁর বাড়ি পাবনার কাশিনাথপুরের হরিদেবপুর এলাকায়।
জানা গেছে, গতকাল রোববার দুপুরে তিনি পেনশনের তিন লাখ টাকা উত্তোলনের জন্য পাবনা প্রধান শাখায় যান। টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সময় চারজনের একটি চক্র তাঁর কাছে গিয়ে জানায়, তাঁর জামায় ময়লা লেগেছে এবং তা ধুয়ে আসার পরামর্শ দেয়। তাদের কথায় তিনি টাকার ব্যাগসহ ব্যাংকের বাথরুমে প্রবেশ করলে চক্রের সদস্যরা তাঁর পিছু নেয়।
বাথরুমে জামা পরিষ্কার করার সময় তিনি টাকার ব্যাগটি পাশে রাখেন। সুযোগ বুঝে চক্রের সদস্যরা ব্যাগটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে মনিরুল ইসলাম ‘চোর, চোর’ বলে ধাওয়া করলেও কাউকে ধরতে পারেননি।
এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com