ফেনী জেলার অসহায় মানুষের মাঝে উষ্ণতার আলো ছড়িয়ে দিলেন প্রবাসীরা
ফেনী: সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের উদ্যোগে ফেনী জেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে ফেনী শহরের ভূঁইয়া বাড়িতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।
সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, উপদেষ্টা আব্দুল মুহিত অ্যাপেল, মাওলানা ওমর ফারুক, ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান ফারুক ভূঁইয়া, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, যুবদল নেতা ইহতেশাম উদ্দিন ভূঁয়া জিসান ও সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ফেনী জেলার সমন্বয়ক ইমাম উদ্দিন শাওন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং উপকারভোগীরা। অনুষ্ঠানের শেষে অতিথিরা অসহায় মানুষের হাতে সরাসরি শীতবস্ত্র বিতরণ করেন।
উল্লেখযোগ্য, সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরাম জেলার ছয়টি উপজেলায় প্রায় পাঁচ শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে, যা শীতের দিনে তাদের জন্য উপকারি ও প্রণোদনামূলক হিসেবে দেখা যাচ্ছে।
ফোরামের এই মানবিক উদ্যোগে এলাকার মানুষদের মধ্যে সামাজিক সংহতি ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ফুটে উঠেছে।