1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্ত্রীরর পরকিয়া প্রেমে স্বামীর লাঠিচার্জ স্ত্রী র মৃত্যু

সবুজ হাওলাদার
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে
বরগুনার আমতলীতে বিয়ের আট মাসের মধ্যে স্ত্রীর পরকিয়া প্রেমে আসক্তি নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। নিহত স্ত্রীর নাম তিন্নি (২০)। তিন্নি চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে।ঘটনাটি ঘটেছে আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে। অভিযুক্ত স্বামীর নাম মনিরুল ইসলাম। পেশায় অটোরিকশা চালক। তার বাবার নাম হারুন খা।অভিযুক্ত স্বামী মনিরুলের চাচাত ভাই নূরে আলম জানান, গত আট মাস আগে তাদের বিয়ে হয়। নিহত তিন্নি বেশ কিছুদিন ধরে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এনিয়ে তাদের মধ্যে পরিবারের মধ্যে অশান্তি দেখা দেয়। এনিয়ে গত ৪/৫ দিন আগে পারিবারিকভাবে বৈঠক হয়। বৈঠকে আর এমন ঘটনা হবে না স্বীকার করলেও আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার ঐ ছেলের সঙ্গে ফোনে কথা বলে। সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় এ নিয়ে মনিরুল ও তিন্নি ঝগড়া করে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী মনিরুল তিন্নির মাথায় আঘাত করে। এরপর আহত অবস্থায় মনিরুল ও তার মা আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন্নিকে মৃত ঘোষণা করে।তিন্নির মৃত্যুর চিকিৎসকের কাছ থেকে শুনতে পেয়ে স্বামী মনিরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্হানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।এব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয় এবং অভিযুক্ত স্বামী মনিরুলকে আটক করা হয়েছে। মরাদেহ সুরতহাল প্রতিবেদন শেষে বরগুনা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com