মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা পুলিশ।
আজ ২৬ মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। এরপর যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন কক্সবাজার জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব এ এন এম সাজেদুর রহমান।
এসময় তিনি বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং দেশের স্বাধীনতা রক্ষায় তাঁদের আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার অমর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং সূচিত হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও লাখো শহীদের আত্মদানের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।