1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

স্বাধীনতা বিরোধী শক্তি এদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না,শিল্পমন্ত্রী

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ আওয়ামীলীগের প্ল্যাটিনাম জয়ন্তী(৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী)উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথি,র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শিল্পমন্ত্রী এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি আরো বলেন,সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিমান উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে,তা অতিতে কোন সরকার করতে পারেনি। যার কারণে স্বাধীনতা বিরোধী শক্তি এদেশে আর কোনদিন রাজনীতি করতে পারবে না। তবে বিরোধী দল যদি গঠনমূলক সমালোচনা ও সুশৃঙ্খল রাজনীতি করে তবে তাদেরকে স্বাগত জানাই। বাংলাদেশ আওয়ামীলীগে ছোটখাটো ভেদাভেদ ও মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক ও ঐক্যবদ্ধ।

শুক্রবার (২৮জুন) বিকালে মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী (৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী) উপলক্ষে মনোহরদী উপজেলা আওয়ামী সভাপতি মু.ফজলুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মনোহরদী উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সা’দী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,তৌহিদ সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান,শাহনাজ পারভীন শিল্পী,পৌর মেয়র আমিনুর রশিদ সুজন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লায়ন এম এস ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুল হোসেন মিলন,সাধারণ সম্পাদক মো.তৌহিদুল আলমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে শিল্পমন্ত্রী এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালীটি মনোহরদী বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com