1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

স্বামী কর্তৃক নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রী’কে হত্যা, স্বামী গ্রেফতার

এ. কে. এম জহিরুল আমীন
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়া উদয়কাঠী তেতলা গ্রামে স্বামীর হাতুড়ির আঘাতে স্ত্রী বিথি সমাদ্দার(৩০) নিহত।১১ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় উদয়কাঠী ইউনিয়নের তেতলা ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বর সুধীর রায়ের ছেলে সুমন রায়(৩৩) পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর যখম করে স্বামী সুমন ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে বলে স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলছি স্থানীয়রা আমাকে মেরে ফেলবে আমাকে উদ্ধার করেন সাথে সাথেই বানারীপাড়া থানা পুৃলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে গ্রেফতার করে।
এদিকে গুরুতর আহত অবস্থায় বিথিকে বাড়ীর লোকজন বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ দিকে মৃত্যু বরণ করেন।নিহত বিথির একটি তিন বছরের ফুটফুট কন্যা সন্তান রয়েছে।বিথির বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কান্দি ইউনিয়নে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম জানান,আসামী সুমন রায়কে গ্রেফতার করা হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালে বিথীর মরদেহের ময়না তদন্ত সম্পন্ন করা হবে। এ ব্যপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে স্বজন ও এলাকাবাসী বিথী সমদ্দারের হত্যাকারী তার পাষন্ড স্বামী সুমন রায়ের ফাঁসির দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com