1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

সৎ ও সক্রিয় প্রশাসনে উজ্জ্বল উদাহরণ ইউএনও মোস্তাফিজুর রহমান

মোঃ বিপ্লব হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দায়িত্ব পালনে সৎ ও সক্রিয় ভূমিকার মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দিন-রাত নিরলসভাবে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন। যেখানে অন্যায়, সেখানেই তার দৃঢ় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলার বিভিন্ন অনিয়ম ও অপরাধ দমনে তিনি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ফসলি জমির উপরিভাগের মাটি কাটা, অবৈধ সার মজুদ, সড়কে অননুমোদিত যানবাহন চলাচল এবং ভোজ্যপণ্যের বাজারে সিন্ডিকেট—এসবের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। অভিযানে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হচ্ছে।
মাদক নিয়ন্ত্রণেও তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। একাধিক মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় এনে শাস্তি ও জরিমানা করা হয়েছে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা—এটিকেই তিনি নিজের দায়িত্ব হিসেবে দেখছেন।
অপরাধ দমনে যেমন কঠোর, তেমনি অসহায় মানুষের প্রতি তিনি সহমর্মী। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এমনকি গভীর রাতেও তিনি রাস্তায় বসবাসকারী মানুষ, এতিমখানা ও মাদ্রাসায় গিয়ে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করেছেন।
তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে কাজিপুর উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন এই কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com