সিলেটের বিয়ানীবাজার সড়ক দুর্ঘটনায় নিহত জকিগঞ্জের আব্দুল আহাদ টগাই’র পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে আব্দুল আহাদ টগাই’র বাড়িতে গিয়ে এই অনুদান প্রদান করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসনিম। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এই অনুদানের টাকা প্রদান করা হয়।
জানা যায়, জকিগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের আখদ্দছ আলীর পুত্র আব্দুল আহাদ টগাই (৩৭)। সে বাসের হেলপার ছিল বলে জানা গেছে। সোমবার বিকালে বিয়ানীবাজার মেওয়া নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়।
আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. আফতাব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ.জি বাবর, ইমরান আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় দুর্ঘটনায় নিহত আব্দুল আহাদ টগাই’র পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেন।