1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

হলুদে মোড়া লক্ষ্মীপুরের মাঠ, সরিষার বাম্পার ফলনে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি

রিপোর্ট: মাহমুদুর রহমান মনজু লোকেশন: লক্ষ্মীপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে
দিগন্তজোড়া মাঠজুড়ে হলুদ সরিষার ফুলে রঙিন হয়ে উঠেছে লক্ষ্মীপুর। চোখ যতদূর যায়, শুধু হলুদের ঢেউ। সরিষার বাম্পার ফলনে এবার আশার আলো দেখছেন জেলার হাজারো কৃষক।
লক্ষ্মীপুরের রায়পুর, সদর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার বিস্তীর্ণ মাঠ এখন সরিষা ফুলের অপরূপ সৌন্দর্যে ভরা। শীতের শিশিরে ভেজা ফুলের ঘ্রাণ আর মৌমাছির গুনগুন শব্দে মুখর চারপাশ। যেন প্রকৃতি নিজেই উৎসবে মেতেছে।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় প্রায় ১ হাজার ৯৯৫ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এর মধ্যে শুধু রায়পুর উপজেলাতেই ৭২৫ হেক্টর জমিতে চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮০৫ মেট্রিক টন।
“আমন ধান কাটার পর জমি ফেলে না রেখে সরিষা আবাদ করি। খরচ কম, সেচ লাগে না, সময়ও কম লাগে। প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ হয়।”
কৃষকদের মতে, অনুকূল আবহাওয়া, কম উৎপাদন খরচ এবং কৃষি বিভাগের বীজ ও সার সহায়তার কারণে এবার ফলন ভালো হয়েছে। নদী অববাহিকা সংলগ্ন এলাকাগুলোতে সরিষা চাষ বাড়ায় গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি এসেছে।
সরিষার তেল শুধু রান্নায় নয়, রয়েছে নানা ওষুধি গুণ। এর খৈল পশুখাদ্য ও জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহৃত হয়। এমনকি সরিষার গাছ জ্বালানি হিসেবেও কাজে লাগে।
সাউন্ডবাইট (কৃষি কর্মকর্তা – সালাহ উদ্দিন):
“এবার আবহাওয়া অনুকূলে রয়েছে। আমরা কৃষকদের প্রয়োজনীয় বীজ ও সার দিয়েছি। বাজারে সয়াবিন তেলের দাম বেশি থাকায় সরিষার দামও ভালো থাকবে বলে আশা করছি।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com