1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

হাতিয়ায় অস্ত্র দিয়ে যুবককে ফাঁসানোর অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নজির আহমদ হাতিয়া, নোয়াখালী।
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়ায় অস্ত্র দিয়ে রুবেল নামে এক যুবককে আটক করে কোস্টগার্ড। এ ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক বলে অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আটককৃত যুবক মো. রুবেল চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহিম মাঝির ছেলে। সে সুবর্ণচর উপজেলার সৈকত ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
রুবেল পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। তবে কোন পদপদবীতে নেই। সমাবেশে সাধারণ জনতার পাশাপাশি উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সেচছা সেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান,উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াছ, সদস্য সচিব ফাহিম উদ্দিন, এডভোকেট নুর হোসেন সুমন,পৌরসভা যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার সোহেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম প্রমুখ।
 এ সময় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সঠিক তদন্তের মাধ্যমে আটককৃত যুবক রুবেলকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের একটি টিম রুবেলকে তার বাড়ী থেকে আটক করে। পরদিন একটি আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে থানায় সোপর্দ্দ করা হয়। কোস্টগার্ডের দাবী এ অস্ত্র বিক্রির সময় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে হাতিয়া থানায় একটি মামলা করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com