1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

হাতিয়ায় এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Rakibul Hasan Munna
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন ব্যাচের শিক্ষার্থীরা।
উদ্যোক্তারা জানান, প্রতিবছরের ধারাবাহিকতা বজায় রেখে এবার ষষ্ঠবারের মতো এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। বন্ধু-বান্ধবীদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। বিশেষ করে প্রবাসে অবস্থানরত সহপাঠীদের সহযোগিতায় গত বছরের তুলনায় এ বছর আরও বড় পরিসরে এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
জানা যায়, এই উদ্যোগের সূচনা হয় ২০২০ সালে করোনা মহামারির সময়। কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন যখন বিপর্যস্ত হয়ে পড়ে তখন মানবিক দায়বদ্ধতা থেকে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের ঈদের কেনাকাটার টাকার একটি অংশ একত্রিত করে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নেন। সেই সময় থেকে রমজান ও ঈদ উপলক্ষে তারা বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন।
পরবর্তীতে দীর্ঘ আলোচনা ও পরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগকে আরও সুসংগঠিত ও দীর্ঘমেয়াদি রূপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ‘সহমর্মিতায় শক্তি, উন্নয়নে ঐক্য’ স্লোগানকে ধারণ করে “রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডিও)” নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
সংগঠনের উদ্যোক্তারা জানান, মানবিক সহায়তার পাশাপাশি সমাজের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করাই সংগঠনটির লক্ষ্য। ভবিষ্যতে শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগে ত্রাণ সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে জয়দেব চন্দ্র দাস বলেন, “আমাদের ছোট এই উদ্যোগটি এখন একটি বড় মানবিক প্ল্যাটফর্মে রূপ নেওয়ার পথে। সবার সহযোগিতা থাকলে আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারব।”
আমজাদ হোসেন রনি বলেন, “শুরুতে এটি ছিল সহপাঠীদের একটি ছোট উদ্যোগ। কিন্তু সবার আন্তরিকতা ও সহযোগিতায় আজ এটি একটি সংগঠনের রূপ পেয়েছে। আমরা চাই ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে সমাজকল্যাণে কাজ করতে।”
রফিকুল ইসলাম রকি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সবাই যেভাবে এগিয়ে এসেছে তা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও সবাই এভাবে পাশে থাকবে এবং আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।”
উদ্যোক্তারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মানবিক সহমর্মিতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এজন্য তারা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com