1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

হাদির বিক্ষোভ মিছিল শেষে বাসের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত

মোঃ সাহেদ মাহবুব সাকিব
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রাফিউল ইসলাম নামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ঢাকা–বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিউল ইসলাম (২১) শেরপুর উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের রেজাউল করিমের ছেলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শেরপুর শহর শাখার সাথী এবং শহর শাখার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
[12/20, 2:05 AM] shakibhosin691: স্থানীয় সূত্রে জানা যায়, শহীদ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শেরপুর শহরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন রাফিউল ইসলাম। মিছিল শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মহিপুর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com