হাদি হত্যার খুনিদের ফেরানো নিয়ে ভারতের হাইকমিশনার বললেন, ‘এটার সমাধান আছে’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, এটা নিয়ে ইস্যু আছে এবং এই ইস্যু লুকানোর কোনও যৌক্তিকতা নেই। সব ইস্যুর সমাধান আছে। এটি একটি ফোরাম যেখানে আমরা আলোচনা করি এবং সমস্যার সমাধান করি।

আজ শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক এক সেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রিবেদী বলেন, গণতন্ত্রে অনেক ইস্যু থাকে। সেসব নিয়ে আলোচনার জন্য যথাযথ ফোরাম আছে। সেখানে আলোচনা চলমান থাকতে হবে। এই আলোচনার জন্য একটা যথাযথ পরিবেশ প্রয়োজন, যেমনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন। আমার এতে কোন সন্দেহ নেই যে, উভয় দেশ আলোচনা করবে এবং সব ইস্যু এক আলোচনার টেবিলে নিয়ে আসবে।

শুধু তো ইস্যু একটা না। পানি, বাণিজ্য, ক্রিকেট, খেলাধুলা, সংস্কৃতি, যোগাযোগ ইস্যুও আছে। আমাদের বসতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে। গণতন্ত্রে এসব প্রক্রিয়া একটু ধীর গতিতে চলে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রক্রিয়া কখনও থামবে না। প্রক্রিয়াটি চলমান আছে। একটা সমাধান বের করতে হবে-উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

দুর্নীতি-অনিয়ম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

“রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় দুর্নীতি-অনিয়ম হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন স্তরে দুর্নীতি ও

Scroll to Top