1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হিউম্যান এইড’র টেকনাফ শাখা উদ্বোধন

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

জাঁকজমকপূর্ণভাবে টেকনাফে হিউম্যান এইড’র টেকনাফ শাখা উদ্বোধন,সাংবাদিক সূধী সমাবেশ,গুণীজন সংবর্ধনা,বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টার সময় টেকনাফ সীবীচ এমপি বদির কটেজে টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ কমিটির সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক হারুনর রশিদ সিকদার ও মোঃ আজিজ উল্লাহ আজিজের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ কমিটির সভাপতি নুরুল হোসাইন অতিথিদের মাঝে উত্তরীয় পরিয়ে দেন টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও হিউম্যান এইডের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে অভিনন্দনপত্র পাঠ করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আজিজ উল্লাহ।উক্ত অনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)’র প্রতিষ্ঠাতা মহাসচিব জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কক্সবাজার-৪,(উখিয়া-টেকনাফ) আসনের মাননীয় সাবেক দুই বারের সংসদ সদস্য ও টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহমান বদি।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জাফর আহমদ,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আকতার মিলি,টেকনাফ মডেল থানার অপারেশন ওসি আব্দুর রাজ্জাক,জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ ইউনুস বাঙ্গালী, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এইচএম ফরিদুল আলম শাহীন,সাধারণ সম্পাদক এইচএম এরশাদ,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য মো. আমজাদ হোসেন,সহকারী মহাসচিব সাঈদা সোলতানা,দৈনিক দিগন্ত বাংলা পত্রিকার সম্পাদক প্রকাশক ও ময়মনসিংহ টেলিভিশন রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আ.ন.ম ফারুক, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি

আমজাদ হোসেন (ছোটন রাজা),হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সভাপতি সাইদুল হক চৌধুরী,কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা,উখিয়া উপজেলা মহিলা ভাইচ-চেয়ারম্যান কামরুন্নেছা বেবী,এডভোকেট ফারজানা আকতার,হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উখিয়া কমিটির সভাপতি ছেনুয়ারা আকতার সানি।

উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সম্মানিত সদস্য জাহাঙ্গীর আলম, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এডভোকেট আবু মুসা মুহামদ, জামাল উদ্দিন, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,পৌরসভার প্যানেল মেয়র আরফা আকতার,কাউন্সিলর কোহিনূর আকতার,টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম,বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা অঞ্চল শাখার সভাপতি আব্দুল জব্বার।বান্দরবন জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক তৈয়ুব আলী,উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক তানিয়া।

যারা সংবর্ধিত হলেন,উখিয়া টেকনাফ আসন থেকে বার বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য শাহিন আকতার বদি,আলহাজ্ব আব্দুর রহমান বদি,মেয়র হাজী মোঃ ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল হুদা,

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, এড.ফারজানা আকতার,এড.আবু মুসা মুহাম্মদ,মোঃ জামাল উদ্দিন,আব্দুল জব্বার,ডাঃ শাহাদাত হোসাইন,ডাঃ সুকান্ত দেব মিশু, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল উখিয়া কমিটির সভাপতি ছেনুয়ারা আকতার সানি ও সিআইপি এ.এম.জিয়াবুল হক প্রমুখ।সভার শেষে সকল অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ৩০০ জন অতিথিদের মাঝে প্রীতিভোজ খাওয়ানো হয়।

গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ২ ঘটিকার সময় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে কক্সবাজার বিমান বন্দরে পৌঁঁছবেন জনপ্রিয় নেতা সেহলী পারভীন। তার জন্য অপেক্ষমাণ টেকনাফ উপজেলা শহরের সুবিশাল প্রধান প্রবেশদ্বার উদ্বোধক সেহলী পারভীন মহোদয় আরও তিনজন সহযোদ্ধাকে সাথে নিয়ে আকাশ পথে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে বিশেষ মর্যাদায় মেরিন ড্রাইভ হয়ে ৮৫ কিলোমিটার পথ অতিক্রম করে টেকনাফে পৌঁছেছেন। মেম্বার অব চেয়ারম্যান প্যানেল খান আমজাদ, সহকারি মহাসচিব সাঈদা সোলতা অফিস ইনচার্জ ও ইউনিভার্সিটি কো-অর্ডিনেটর শেখ শাহানা বাসিরাত নেত্রী উপস্থিত ছিলেন। বিমানবন্দরে নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন এবং ফুল দিয়ে বরণ করবেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, হিউম্যান এইড’র কক্সবাজার, বান্দরবান,চকোরিয়া, উখিয়া টেকনাফ সহ সিনিয়র প্রতিনিধিবৃন্দ। সেখানে বিভিন্ন মিডিয়া ও পোর্টাল এর সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com