১৩ বছর কিশোরীকে ৩মাস আটকে রেখে নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগ, ওসমানী নগর থানায় লিখিত আবেদন

মৌলভীবাজারের রাজনগর ও সিলেটের ওসমানীনগরকে ঘিরে এক কিশোরীকে আটকে রেখে নির্যাতন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জের (ওসি)  কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ভুক্তভোগী কিশোরীর বয়স ১৫ বছর। অভিযোগকারী নারী সুনুকা বেগমের দাবি, তাঁর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগে জড়ানো হয়। পরে তাকে ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, কিশোরীকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয় এবং তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের কথা বলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এসবের মাধ্যমে তাকে মানসিক চাপে রেখে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও করেছেন মা।
লিখিত অভিযোগে আরও বলা হয়, মেয়েকে উদ্ধারের চেষ্টা এবং ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। পরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্ব হয় বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।
অভিযোগপত্রে নুরুল আমিন ও মিমি বেগমের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী কিশোরীর পরিচয় গোপন রেখে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top