1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহ–যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন; জনভোগান্তি নিরসনের আলটিমেটাম বগুড়ায় হাফেজ মাওলানা সাইফুল ইসলামের হত্যাকারী বিক্রম ও বেবী খাতুন গ্রেফতার। শেখ জাবের আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে পলাশবাড়ী উপজেলা প্রশাসনে স্বচ্ছতা, গতিশীলতা ও সুশাসনের ছোঁয়া সাইটেশন জালিয়াতি করে ‘উপ-উপাচার্য’ পদে পবিপ্রবির ড. হেমায়েত মেলান্দহে দানকৃত জমিতে নতুন রাস্তা নির্মাণ, এলাকাজুড়ে আনন্দ-উৎসব বাগেরহাটের মোংলায় সরকারি খাল দখল মাদক ও কৃষি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপ চাইলেন এমপি মুশফিকুর রহমান লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ। নওগাঁ সদর-৫ আসনের এমপির উপস্থিতিতে নওগাঁ থিয়েটারের দোয়া ও ইফতার মাহফিল নওগাঁ কে. ডি. স্কুল প্রাঙ্গণে ২০২৬ খ্রিস্টাব্দের আগামী ২৫–৩১ মার্চ বইমেলা

১৯ ঘণ্টায় মহাকাশে দুই মার্কিন নভোচারী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৫৩৫ বার পড়া হয়েছে

রোববার ১৯ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৪২২ কিলোমিটার উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, আইএসএস-এ পৌঁছেছেন দুই মার্কিন নভোচারী।

 

বেসরকারি কোম্পানি স্পেসএক্স-এর তৈরি ‘ক্রু ড্রাগন’ মহাকাশযানে করে আইএসএস-এ পৌঁছেন নাসার নভোচারী ডুগ হার্লে ও বব বেনকেন। ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা।

স্পেসএক্স-এরই তৈরি ফ্যালকন রকেটে করে ক্রু ড্রাগন ফ্লরিডা থেকে রওয়ানা হয়েছিল। ক্রু ড্রাগন খুব ভালোভাবে ডক করেছে বলে জানিয়েছেন হার্লে ও বেনকেন৷ তারা এক থেকে চার মাস আইএসএস-এ থাকবেন।

এই প্রথমবারের মতো বেসরকারি কোনো কোম্পানির তৈরি মহাকাশযানে করে আইএসএস-এ গেলেন নভোচারীরা।

এছাড়া ২০১১ সালে নাসার স্পেস শাটল কর্মসূচি বন্ধ হওয়ার পর এই প্রথম মার্কিন নভোচারীরা রাশিয়ার সহায়তা ছাড়া মহাকাশ কেন্দ্রে পৌঁছলেন। স্পেস শাটল কর্মসূচি বন্ধের পর রাশিয়ার সয়ুজ যানে করে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাতায়াত করছিলেন যুক্তরাষ্ট্রের নভোচারীরা।

স্পেসএক্স-এর তৈরি ক্রু ড্রাগন স্ৱয়ংক্রিয়ভাবে আইএসএস-এ ডক করতে পারে। এছাড়া এটি চালাতেও নভোচারীদের খুব বেশি সক্রিয়তার প্রয়োজন হয় না। সূত্র: ডয়চে ভেলে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com