সাময়িক সার্ভার ত্রুটির পরে আবারও সচল হয়েছে ফেসবুক যোগাযোগ মাধ্যম, প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর ফেসবুক,ম্যাসেঞ্জার, ইন্সট্রাগ্রাম সচল হয় মঙ্গলবার (৫ই মার্চ রাত ৯) টার দিকে দেশের বিভিন্ন যাইগা থেকে একযোগে ফেসবুক লগ-আউট এবং সেশন আউট হয়ে যায় বলে অনেকেই জানিয়েছেন, এরপর রাত ১০ টা ২৩ মিনিট এ আবারও সচল হয় ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম যোগাযোগ মাধ্যম। প্রযুক্তি ওয়েবসাইট ডাউন ডিটেক্টরও ফেসবুক ব্যবহারে সমস্যার কথা নিশ্চিত করেছে, ডাউন ডিটেক্টরের মতে, সমস্যাটি বিশ্বব্যাপী। আরেকজন ব্যবহারকারি লিখেছেন, প্রকৃত অর্থেই ফেসবুক বন্ধ!ফেসবুকের অভ্যন্তরে একটি সূত্র ডেইলি মেইলকে জানিয়েছে, কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেমগুলিও ডাউন হয়ে গেছে, এর কারণেই এই বিভ্রাট হয়ে থাকতে পারে। প্রযুক্তি সাময়িকী ভার্জ জানিয়েছে, মেটার কমিউনিকেশন হেড অ্যান্ডি স্টোন জানিয়েছেন, তারা সমস্যাটি নিয়ে কাজ করছে। মেটা তাদের স্ট্যাটাস পেইজে জানিয়েছে, দ্রুত এই সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে তাদের প্রকৌশলীরা।
তবে কী কারণে এমন সমস্যা তৈরি হয়েছে তা এখনো জানা যায় নি, ফেসবুকের পক্ষ থেকেই অনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, এদিকে সচল হওয়ার পর থেকে ফেসবুক বন্ধ হওয়া নিয়ে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন বিভিন্ন ইউটিউবার টিকটকার, কেউ কেউ ঠাট্টাও করছেন এ বিষয়টা নিয়ে, হাবিবুর রহমান নামে একজন প্রথম ফেসবুকে পোস্ট করেন কেমন ছিলেন সবাই, (চিল গায়েজ) হালিমা আক্তার রুনা নামের এক নারী লিখেন হঠাৎ ফেসবুক লগ আউট হওয়াতে কার অনুভূতি কি ? কে কয়বার ফোন রিস্টার্ট মেরেছেন, এমডি রাসেল আহমেদ নামে একজন লিখেন কাজ দেখে বিয়ে খাইতে গেলে যা হয় আর কি, (ফেসবুক ডাউন) তবে এ বিষয় নিয়ে অনেকেই আরও বিভিন্ন ধরনের কথা লিখেন ফেসবুক যোগাযোগ মাধ্যমে, তবে ফেসবুকের এই ত্রুটির কারণটার বিষয় নিয়ে অবশ্যই মার্ক জুকারবার্গ কে একটি অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দেওয়া উচিত বলে মনে করেন বিভিন্ন ফেসবুকার রা।