1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন প্রহ্লাদ যোশী প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা চীনের পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় সরকার আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার পোশাক রফতানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান নিয়ে শঙ্কা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

২০১৮ সালে বানারীপাড়া থানায় আওয়ামীলীগ নেতার দায়ের করা হয়রানিমুলক মামলায় এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ১৬ নেতাকর্মীর বেকসুর খালাস

সাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়ায় ২০১৮ সালে তথাকথিত জাতীয় সংসদ নির্বাচনের সময়  আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা তালুকদারের বানারীপাড়া থানায় দায়ের করা হয়রানিমুলক জি আর ১৭২/১৮ নং  মামলার প্রায় ৬ বছর পরে বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বানারীপাড়া-উজিরপুর নির্বাচিনী এলাকার বেগম খালেদা জিয়া’র প্রতিনিধি  এস সরফুদ্দিন আহমেদ আহমেদ সান্টু। ৪ ডিসেম্বর বুধবার বরিশাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সেলিম রেজা দির্ঘ ৬ বছর পরে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু সহ ১৬ বিএনপি নেতা-কর্মীকে বেকসুর খালাস দেন।বেকসুর খালাস পেয়ে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন,আওয়ামীলীগ প্রহসনের নির্বাচনের নামে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দাবিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু পরিশেষে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল নেতা-কর্মী পালিয়ে গেছে ।২০২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতার সুফল আদালতে ন্যায় বিচার পেয়েছেন বলে  উল্লেখ করে তিনি বলেন আজ সত্যের বিজয় হয়েছে।উল্লেখ্যযে, ২০১৮ সালের ডিসেম্বরে বানারীপাড়া উপজেলা ভাইশ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হুদা তালুকদার বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এর সরফুদ্দিন আহমেদ সান্টু সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে  নেতাকর্মীদের বিরুদ্ধে ওই প্রহসন এবং হয়রানীমূলক মামলা দায়ের করেছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com