1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোংলা উপজেলায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০২৬ গভীর শোক, শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মোংলা উপজেলার বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।
সকাল থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বধ্যভূমিতে সমবেত হন। পরে মোংলা উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার সুমীর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব নওসীনা আরিফ, মোংলা থানার অফিসার ইনচার্জসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় সুধীজন। তাদের সম্মিলিত অংশগ্রহণে পুরো কর্মসূচি শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।
বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ, যা বিশ্ব ইতিহাসেও একটি নৃশংসতম গণহত্যা হিসেবে বিবেচিত। শহীদদের এই আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উপজেলা প্রশাসন মোংলার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরে।
আয়োজনে: উপজেলা প্রশাসন, মোংলা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com