1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

২৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

জাটকাসহ সব ধরনের দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় এবং অবৈধ জাল নির্মূলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, সন্ধ্যা এবং সুগন্ধা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।নদী তিনটিতে অভিযান চালিয়ে ১০টি অবৈধ মশারি জাল, ৫০টি চরঘেরা জাল, এক লাখ মিটার কারেন্ট জাল, ৩০টি চায়না দুয়ারি জালসহ প্রায় ২৫ লাখ টাকার অবৈধ জাল ও বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন বাবুগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। জব্দকৃত অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে দেশবুলেটিন কে জানান তিনি।

অভিযানে উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, বাবুগঞ্জ থানার এসআই মিজানুর রহমান, আনসার ব্যাটালিয়নের হাবিলদার মোতালেব হোসেন, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নজরুল ইসলাম, মাঠ সহায়ক সাইফুল ইসলাম আতিক উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com