1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

৩৫০ লিটার টিসিবির তেলসহ এক যুবক আটক

মোঃ সাজেদুর রহমান 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে
নাটোরে টিসিবির ৩৫০ লিটার তেল সহ শাহ আলম (২৪) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে সিংড়া উপজেলার বিলদহর গ্রামে অভিযান চালিয়ে মজুদ তেলসহ শাহ আলমকে আটক করা হয়। আটক শাহ আলম সিংড়া উপজেলার বিলদহর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।
র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপস্থিত লোকজনের সহায়তায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল শুক্রবার জেলার সিংড়া উপজেলার বিলদহর গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সরকারের সুলভ মূল্য বিক্রিকৃত ৩৫০ লিটার তেলসহ মোঃ শাহ আলমকে আটক করা হয়।
র‍্যাব কর্মকর্তা আরও জানান, ধৃত শাহ আলম দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানের টিসিবির ডিলাদের নিকট হতে সরকারী নিষিদ্ধ পণ্য (তেল) অধিক লাভের আশায় ক্রয় করে তার নিজ বাড়ীতে মজুদ করেছিল। সে দীর্ঘদিন ধরে সরকারী নিষিদ্ধ পণ্য (তেল) কালোবাজারী করে আসছিল। এব্যাপারে সিংড়া থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com