1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

রক্তের টান যে কখনো মুছে যায় না, তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলো জামালপুরের মেলান্দহবাসী। দীর্ঘ ৪০ বছরের এক দীর্ঘ প্রতীক্ষা ও বিচ্ছেদের অবসান ঘটিয়ে তারা ফিরে পেয়েছে তাদের ‘আপন সন্তান’কে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মো: মুস্তাফিজুর রহমান বাবুল। তাঁর এই বিজয়ে পুরো মেলান্দহ ও মাদারগঞ্জ এলাকায় এখন উৎসবের আমেজ।

​স্থানীয়দের মতে, একটি সন্তান যদি পঙ্গু, বোবা, প্রতিবন্ধী কিংবা পাগলও হয়, বাবা-মা তাকে কখনো ফেলে দেন না। বরং তাকে আরও যত্ন করে আগলে রাখেন। কিন্তু মেলান্দহবাসীকে তাদের এই প্রিয় মানুষটি থেকে দীর্ঘ ৪০ বছর কৃত্রিমভাবে দূরে সরিয়ে রাখা হয়েছিল।

​নির্বাচনী ফলাফল পরবর্তী প্রতিক্রিয়ায় সাধারণ মানুষ বলছেন, “আমরা বাঙালি, আমরা আবেগ বুঝি। নিজের সন্তান যেমনই হোক, সে তো নিজেরই। পরের সন্তান যতই গুণী বা শক্তিশালী হওয়ার চেষ্টা করুক, সে কখনো নিজের রক্তের মতো আপন হতে পারে না।” ৪০ বছর পর মেলান্দহবাসী তাদের সেই আপন মানুষকে পুনরায় আলিঙ্গন করার সুযোগ পেল।

​নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুস্তাফিজুর রহমান বাবুল-এর হাত ধরে মেলান্দহ তার হারানো গৌরব ও স্বকীয়তা ফিরে পেয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কেবল একটি ভোটের বিজয় নয়, বরং দীর্ঘ চার দশকের রাজনৈতিক আক্ষেপের অবসান। মেলান্দহের সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা—নিজের মানুষকে আপন করে নেওয়ার মাঝে যে কী শান্তি, তা আজ প্রমাণিত।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com