1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

৯ই মার্চ নির্বাচন খুঁজে পাওয়া যাচ্ছে না প্রার্থীদের

ইব্রাহিম কারদি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮১ বার পড়া হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশন ইউনিয়নের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে, আগামী ৯ই মার্চ শনিবার ২০২৪ তারিখে  ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহেণর সিদ্ধান্ত নিয়েছেন | যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ৪ নং গদখালী ইউনিয়নের  চেয়ারম্যান শাহজাহান  মোড়ল গত ৭ই নভেম্বর ২০২৩ মঙ্গলবার যশোর বেনাপোল রেলপথে সৈয়েদপাড়া এলাকায়  ট্রেন দুর্ঘটনায় মারা যান |চেয়ারম্যানের পদ খালি থাকায় আগামী ৯ই মার্চ শনিবার ২০২৪  ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হবে |তবে আসন্ন উপ নির্বাচনে দু একজন প্রার্থী ছাড়া প্রচার প্রচারণা নেই একেবারেই |পূর্বের নির্বাচন গুলোই ভোটার এবং প্রার্থীদের মাঝে আনন্দ  উল্লাস দেখা যেত, এ উপনির্বাচনে তেমনটি লক্ষণীয় নয় |গ্রামের মোড়ে হাট বাজারে নেই কোন প্রচার প্রচারণা | তবে ভোটাররা নিজেরাই প্রচার করছেন কে কে হতে পারে সম্ভব্য প্রার্থী |সম্ভব্য প্রার্থীর তালিকায় আছেন বেশ কয়েকজন, তবে এগিয়ে আছেন গত নির্বাচনে আনারস মার্কা নিয়ে  পরাজিত সাবেক  চেয়ারম্যান শাহাবুদ্দিনের ছেলে প্রিন্স আহমেদ | দু এক জায়গায় পোস্টার দেখা যাচ্ছে ইমামুল  হোসেনের তিনি দোয়া ও সমর্থন চেয়েছেন |কয়েক জায়গায় লিফলেট দিয়েছেন  বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফ হোসেন |অনেক প্রার্থীর নাম আলোচনায় আসলেও প্রতীক না থাকার কারণে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না |কিছু সময়ের জন্য কথা হয় সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের সাথে, তিনি বলেন জনগণ ভালোবেসে বলছেন প্রার্থী  হতে | শিওর না ভালোবাসা দেখে শুনে ভালো বুঝলে প্রার্থী হব |

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com