1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বেরোবিতে ‘ইন্সটিটিউশনাল গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড একাউন্টেবিলিটি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাকিবুল হাসান মুন্না 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ইন্সটিটিউশনাল গভর্নেন্স, কোয়ালিটি অ্যান্ড একাউন্টেবিলিটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত পরিবেশ গড়ে তুলতে শিক্ষকেদের পাশাপাশি কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুণগত ও যুগোপযোগী উচ্চশিক্ষা নিশ্চিত করা গেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জাতীয় ও আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে আরও ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, ঢাকার উপাচার্য (মনোনীত) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল হক।
প্রশিক্ষণ কর্মশালায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং মোঃ সজিব মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রাতিষ্ঠানিক সুশাসন, গুণগত মান নিশ্চিতকরণ ও জবাবদিহিতা বিষয়ে আলোচনা করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ ও স্বচ্ছ করতে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com