1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত

মঈনউদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত।                 মানবতার রাজনীতির দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা অগ্নিসংযোগ বাক স্বাধীনতা, গণতন্ত্র ও রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে জংগীবাদী সন্ত্রাসবাদী স্বৈরদস্যুতান্ত্রিক অপরাধ হয়েছে।আল্লামা ইমাম হায়াত বলেন সাংবাদিক ও সংবাদ মিডিয়ার স্বাধীনতা হরন ও কন্ঠ রোধ  স্বৈরদস্যুতান্ত্রিক হিংস্র পাশবিক ফ্যাসিবাদী চরিত্র এবং সত্য ও মানবতার বিরুদ্ধে  যুদ্ধের নামান্তর।

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন ক্ষমতাসীন মহল জনগণের জীবনের নিরাপত্তা যেমন রক্ষা করতে পারে নাই তেমনি বাক স্বাধীনতাও রক্ষা করতে পারে নাই, বরং জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার হরনকারি ও গণতন্ত্রের শত্রু হিংস্র সাম্প্রদায়িক স্বৈররাজনীতির বিষাক্ত ধারাকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে চলেছে।

জীবনের নিরাপত্তা ও জীবনের স্বাধীনতা  এবং ধর্মের মানবিক মূল্যবোধ ও গণতন্ত্র ছাড়া রাষ্ট্র একক গোষ্ঠীবাদি হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতির জবরদখলে রুদ্ধ ও ধ্বংস হয়ে যাবে বলে আল্লামা ইমাম হায়াত জনগণকে সতর্ক করেছেন।জীবন ধর্ম রাষ্ট্র ও গণতন্ত্র রক্ষায় জনগণকে সকল ধ্বংসাত্মক উগ্রবাদী সন্ত্রাসবাদী হিংস্র পাশবিক সাম্প্রদায়িক স্বৈররাজনীতির দল বর্জন করে সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ভিত্তিতে  ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।

নিবেদক—

– শেখ রায়হান রাহবার,

মহাসচিব, #বিশ্ব_ইনসানিয়াত_বিপ্লব_বাংলাদেশ,

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com