1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

গোয়ালন্দে জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

​ইলিয়াছ শাহেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

​রাজবাড়ী জেলায় জাতীয়তাবাদী আদর্শকে বেগবান করার লক্ষ্যে ‘জিয়া মঞ্চ’ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে গোয়ালন্দ পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলা কমিটির পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

​নবগঠিত এই কমিটিতে মোঃ সেলিম শেখ-কে সভাপতি এবং মোঃ খোকন শেখ-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ৫ সদস্য বিশিষ্ট এই বিশাল ও শক্তিশালী কমিটিতে অভিজ্ঞ এবং ত্যাগী কর্মীদের সমন্বয় ঘটানো হয়েছে।​ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ ইয়াকুব হোসেন একিন। এছাড়াও সহ-সভাপতি পদে মোঃ সজল বেপারী শরীফ, মোঃ জালাল শেখ, মোঃ গোলজার মোল্লা, সেন্টু কুমার সাহা সহ মোট ৯ জন দায়িত্ব পেয়েছেন।সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নজরুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ সালমান ফারসি আলম মোল্লা এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ জিয়া দরবেশ মনোনীত হয়েছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে মোঃ তালাশ মোল্লা ও দপ্তর সম্পাদক পদে ইলিয়াস সাহেদ দায়িত্ব পালন করবেন​।কমিটিটি অনুমোদন করেছেন জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান এবং সদস্য সচিব মোঃ আনিছুর রহমান মাসুদ। অনুমোদনকালে নেতৃবৃন্দ বলেন, “শহীদ জিয়ার আদর্শকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।নতুন কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো সম্পন্ন করার বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।গোয়ালন্দ পৌর শাখার এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com