1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

নেত্রকোনায় ২৯০ শিক্ষার্থীর মাঝে ‘ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি’ প্রদান

হাফিজ উল্লাহ চৌধুরী আলিম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ‘ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী মেধাবৃত্তি’ পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ২০ ডিসেম্বর শনিবার সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরাম, নেত্রকোনা’র ব্যবস্থাপনায় এবং ‘দি ক্যাডেট কোচিং সেন্টার’ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এই মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতিমা নাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরামের প্রতিষ্ঠাতা ম. কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: অধ্যাপক অলি উল্লাহ ,আব্বাসিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. মুরশাইন ,হাবিবুর রহমান মাস্টার ,প্রতিষ্ঠানের পরিচালক শফিকুল ইসলাম রিপন ও আরিফুল ইসলাম ,সাংবাদিক কামাল হোসাইন, লাভলু পাল চৌধুরী ও হাফিজ উল্লাহ চৌধুরী আলিম , কবি ও সাংবাদিক সৈয়দ সময় ,সাংবাদিক এ বি চৌধুরী নাদিম, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তারা বলেন, “সুশৃঙ্খল ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে ক্যাডেটদের মতো নিয়মতান্ত্রিক জীবনযাপন করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও দেশের কল্যাণে নিবেদিত হতে হবে।” ভাষা সৈনিক সামছুল কিবরিয়া চৌধুরী ফ্রিডম ফোরামের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করে বক্তারা সন্তানদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি ম. কিবরিয়া চৌধুরী হেলিম উত্তীর্ণ ২৯০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com