দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর সাফারি পার্কে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী মহা মিলনমেলা।
এতে আলোচনা সভা, সাংবাদিকদের সম্মাননা প্রদান ও সাংগঠনিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক খায়রুল ইসলাম। সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধান মোহাম্মদ সোহেল মিয়া।
সভাপতির বক্তব্যে সম্পাদক খায়রুল ইসলাম বলেন,
“প্রভাতী বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যম। ভবিষ্যতে আরও আধুনিক ও ডিজিটাল সংবাদ পরিবেশনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সম্পাদক দেলোয়ার হোসেন এবং প্রধান ভিডিও ও বার্তা সম্পাদক শাহিনুর রহমান আকাশ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংবাদিকদের সম্মাননা প্রদান এবং মোহাম্মদ হানিফ-কে ফেনী সদর প্রতিনিধি থেকে পদোন্নতি দিয়ে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ প্রদান করা হয়।