1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

গোবিন্দগঞ্জে যুবলীগ নেতা সাজু গ্রেফতার

shahid akanda
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
শহিদুল ইসলাম আকন্দ,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে সাজ্জাদুল মন্ডল সাজু (৪২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
গ্রেফতারকৃত সাজ্জাদুল মন্ডল সাজু উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধর্ববাড়ী এলাকার আবুল হোসেন মন্ডলের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৮ জানুয়ারি গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চারমাথায় গোলাপবাগ দারুল ফোরকান ট্রাস্ট ও উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৩ অক্টোবর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর নুরন্নবী প্রধান বাদী হয়ে ৫৬ জনের নামে থানায় মামলা করেন। এছাড়া মামলায় আরও অজ্ঞাতনামা ১৫০/১৬০ জনকে আসামি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর বিকাল ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়া হাটে উপ পুলিশ পরিদর্শক (এসআই) হারুন ও তাহসিনুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উক্ত মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে সাজ্জাদুল মন্ডল সাজুকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সাজ্জাদুল মন্ডল সাজুকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com