1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অহিদুল ইসলাম ‌
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অদ্য ১৯ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স মুন্সীগঞ্জ থানাধীন উত্তর ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি ব্যাংকের পূর্ব পাশে আল্লার দান সেনেটারি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মাহিন শেখ ওরফে সামির (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর কাছ থেকে একটি নীল জিপারের মধ্যে রক্ষিত ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে নিবিড় জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো মতে রাত ১টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন হাটলক্ষীগঞ্জ এলাকায় তার ভাড়াবাসা থেকে আরও ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবা একটি হলুদ রঙের টেডি বিয়ারের ভেতর এবং সাদা পলিথিনে মোড়ানো ৮টি নীল জিপারের মধ্যে সুকৌশলে লুকানো ছিল।
গ্রেপ্তারকৃত মাহিন শেখ ওরফে সামির মুন্সীগঞ্জ জেলার নতুনগাঁও এলাকার বাবুল শেখের পুত্র।
এ ঘটনায় সর্বমোট ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com