1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, শিশুর মৃত্যু; দগ্ধ ৩

মাহমুদুর রহমান মনজু
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে এক বিএনপি নেতার বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
নিহতের বাবা বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী। বাজারের পশ্চিম পাশে তার বসতঘর।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতে বেলাল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাইরে থেকে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। বেলাল হোসেন ও তার আরও দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় বিথি ও স্মৃতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বেলাল হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধীন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এক শিশু নিহত ও তিনজন অগ্নিদগ্ধ হন। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com