1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার

মোঃ খোরশেদ আলম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবির সদস্যরা।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সাতানী পাড়া বিওপির বিজিবির সদস্যরা ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তঘেষা সোমনাথ পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতানী পাড়া বিওপির বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভারত সীমান্তের কাছে সোমনাথ পাড়া এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করেন।
এসময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক রেখে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের পর বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরীভুক্ত করেছেন সাতানী পাড়া  বিজিবি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com