1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত

Lokman Hossain
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে
চাঁদপুরে সাহিত্য, সৌহার্দ্য ও বাঙালি আত্মপরিচয়ের এক অনন্য মিলনমেলা হিসেবে অনুষ্ঠিত হয়েছে “চাঁদপুর সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫”। সাহিত্য মঞ্চ ও বিশ্ববাঙালি সংসদ–বাংলাদেশের যৌথ আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দীন মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। আবহমান বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করে এই নীরবতা মিলনায়তনজুড়ে সৃষ্টি করে এক গভীর আবেগঘন পরিবেশ।
এরপর সমাজ বিনির্মাণে লেখক ও সাংস্কৃতিক কর্মীদের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাহিত্য ও সমাজকর্মে অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত একাধিক গুণী সাহিত্যিক, গবেষক ও সমাজকর্মীর হাতে তুলে দেওয়া হয় ‘বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও  সাংবাদিক হাসনাইন সাজ্জাদী। উদ্বোধন করেন কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল আউয়াল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন তেজগাঁও কলেজ অধ্যাপক কবি ও কণ্ঠশিল্পী মাহবুবা বেগম।
বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশের সভাপতি, কবি ও সাংবাদিক  লোকমান হোসেন পলার সভাপতিত্বে এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক লেখক ও অনুবাদক সাদ আল-আমিন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কবি মাহাবুবা রহমান লাকী, চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, কসবা প্রেসক্লাব, সভাপতি আবুল খাযের স্বপন, কবি ও বাচিক কণ্ঠশিল্পী শামীমা আফরোজ হ্যাপী, সমাজসেবক ও লাইব্রেরি প্রতিষ্ঠাতা ফজলুল হক টিপু, চাঁদপুর সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি ম. নূরে আলম পাটওয়ারী, কবিও লেখক মামুন চৌধুরী, কবি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শরীফ খান দীপ, কবি ও অনুবাদক নূরুল হক, পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রাণী ঘোষ, সামাজিক সংগঠন আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডাঃ রাশেদা আক্তার, কবি মো, রবিউল ইসলাম খান।
সাহিত্য সন্ধ্যায় কবিতা পাঠ ও  শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, কবি ও লেখক মুখলেছুর রহমান ভূঁইয়া, মনিরুজ্জামান বাবলু, কবির হোসেন মিজি, মুহাম্মদ হানিফ, জাহিদ নয়ন, আরিফুল ইসলাম শান্ত, ইমরান শাকির ইমরু, ইয়াসিন দেওয়ান প্রমুখ। সবশেষে প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম কাজী রাসেলের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা লোকজ গান পরিবেশন করেন।
আলোচনা সভায় বক্তারা সাহিত্য ও সমাজের পারস্পরিক সম্পর্ক, প্রজন্মান্তরের সাহিত্য বিনিময় এবং বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির বিস্তারে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাহিত্য সমাজের দর্পণ—এখানেই মানুষের আনন্দ-বেদনা, স্বপ্ন ও সংগ্রামের ভাষ্য সবচেয়ে নিখুঁতভাবে ধরা পড়ে।
বক্তারা আরো বলেন, ভাষা ও সাহিত্যের বন্ধনই বিশ্ববাঙালিকে এক সুতোয় গেঁথে রাখে। এই মৈত্রী সম্মাননা কেবল একটি স্মারক নয়; এটি বাঙালির চেতনাগত ঐক্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের স্বীকৃতি।
সমগ্র অনুষ্ঠানজুড়ে কবিতা, কথামালা ও আন্তরিক সৌহার্দ্যের আবহে চাঁদপুর সাহিত্য সন্ধ্যা পরিণত হয় এক স্মরণীয় সাংস্কৃতিক আসরে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাঙালির সাহিত্য ও মৈত্রীর বন্ধনকে দৃঢ় করতে এমন আয়োজন অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com