1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস আজ

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
আজ ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলার স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সকাল ৯টা ০০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ বেদীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবুল কাসেম সরকার, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত মুক্তিযোদ্ধা কোয়ার্টারে  মাইন বিস্ফোরণে ২৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের ছিন্নভিন্ন দেহ সংগ্রহ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব প্রান্তে সমাহিত করা হয়।
এই হৃদয়বিদারক ঘটনার স্মরণে প্রতিবছর ২০ ডিসেম্বর দিনটিকে মৌলভীবাজারবাসী স্থানীয় বীর মুক্তিযোদ্ধা শহীদ দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করে আসছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com