উপজেলার বিভিন্ন এলাকাতে ঘুরে ধানের ভালো ফলন দেখা গিয়েছে।
এ ব্যাপারে তাড়াইল উপজেলা কৃষি অফিসার,
বিকাশ রায় জানায়। তাড়াইল উপজেলায় ৭৩৭ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়। দারুন ফসল হয়েছে কৃষকের মুখে খেয়ে হাসি ফুটেছে। কৃষি অফিস সব সময় কৃষকের পাশে আছে।
কৃষকের দাবি মতে:
কাটাপতি জমিতে ৬ থেকে ৭ মণ ধান পাওয়া গিয়েছে।
এ ব্যাপারে কথা বলতে গেলে কৃষক হযরত মিয়া বলে এবার রোগ বালাই কম থাকায় খুব সুন্দর ধান হয়েছে।
তবে তিনি দাবি করে বলেন, সারের সাপ্লাই ভালো থাকলে ফসল হয়তোবা আরো সুন্দর হতো।
কৃষকের কষ্ট কম হতো।
এ ব্যাপারে সহিলাটি গ্রামের আব্দুল কাদের নামক একটি কৃষকের সাথে কথা বলে উনি জানান, আমরা সারের ব্যাপারে অত্যন্ত কষ্টে থাকি, কৃষি অফিসারের দৃষ্টি আকর্ষণ করে বলে স্যার যদি চেষ্টা করে তাহলে হয়তো বা আমরা সারের সাপ্লাই ভালো পাবো।
১০-১২ দিন ঘুরে ও সার পাইনা এমন অভিযোগও করেন তিনি।
কয়েকদিন আগে পার্শ্ববর্তী উপজেলা থেকে সারের বস্তায় এনে জমিতে দিই।
অথচ তাড়াইলের কোন ডিলার আমাকে সার দেয়নি।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।