বাগেরহাটের রামপালে ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ ওসমান হাদি’র মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় এই মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রামপালের উপজেলা জামায়েত ইসলামের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলার গিলাতলা স্কুল অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামায়েত ইসলাম কতৃক বাঁশতলী ইউনিয়ন চেয়ারম্যান মনোনীত হাফেজ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়েত ইসলামের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মল্লিক আব্দুল হাই, উপজেলা নায়েবে আমির খান রেজাউল করিম ,বাইনতলা ইউনিয়ন আমীর মাও: নূর মুহাম্মদ, হাফেজ শেরওয়ান,আল – হাফিজ সোহাগ,হাফেজ ইমরান হুসাইন প্রমুখ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ দ্যার্থহীনভাবে ঘোষণা দেন, অবিলম্বে খুনিদের সকলকে চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। সকল জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করে দেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।জামায়াত, ইসলামির বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।