1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

সরিষাবাড়ীতে নূরানী বৃত্তি পরীক্ষা

শফিকুল ইসলাম 
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার সকাল দশটায় সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে নুরানী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী নুরানী ভিত্তি কল্যাণ সংস্থার উদ্যোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সরিষাবাড়ী নুরানী বৃত্তি কল্যাণ সংস্থা সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ১৪ টি মাদ্রাসার প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রায় ৬ শতাধিক শিশু শিক্ষার্থী নূরানী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃত্তি পরীক্ষায় পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন আনোয়ার হোসেন, হল সুপার হিসেবে ছিলেন মাওলানা আতাউর রহমান শিহাব। এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী, সার্বিক দায়িত্বে ছিলেন হাফেজ মাওলানা সাইদুর রহমান। বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল হাই।
 সরিষাবাড়ী নুরানী বৃত্তি কল্যাণ সংস্থার সভাপতি ও নূরানীবৃত্তি পরীক্ষা কেন্দ্রের সচিব হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বলেন, এবছর নূরানী বৃত্তি পরীক্ষায় লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১৪ টি মাদ্রাসার প্রায় ৬ শতাধিক শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com