ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পরে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হোন।বিগত কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পরে বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষে নিঃশ্বাস ত্যাগ করেন।শনিবার(২০ডিসেম্বর) দুপুর ২.০০ ঘটিকায় জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
শরিফ উসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী এক বলিষ্ঠ কন্ঠ।অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক।তার এই হঠাৎ করে চলে যাওয়া বাংলাদেশের মানুষের মনে দাগ কেটে গেছে।আত্মীয় না হয়েও যেন আত্মার বন্ধন ছিলো হাদির সাথে। তাই ত দেশের আপামর জনতা হৃদয় থেকে তার জন্য দোয়া করেছে।যার ধারাবাহিকতায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর জামাতের উদ্যোগে শরিফ উসমান বিন হাদির গায়েবানা জানাজার আয়োজন করা হয়। জানাজায় সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করতে দেখা যায়।
”বড়াইগ্রামে হাদির গায়েবানা জানাজার ইমামতি করেছেন নাটোর-৪ আসনের জামাত মনোনীত এমপি পার্থী মাওলানা আব্দুল হাকিম।
” জানাজা শেষে উসমান হাদির রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি তার হত্যাকারীর বিচার দাবি করা হয়। উসমান হাদির দেখানো পথেই আগামীর বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন জামাতের পার্থী আব্দুল হাকিম।