1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

পটুয়াখালীতে প্রথম আলো, ডেইলি স্টার কার্যাল‌য়ে হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ মামুন হোসাইন
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি বিলাস দাস।
মানববন্ধনে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি জালাল আহমেদ। তিনি বলেন, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদই একটি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রধান ভিত্তি। অথচ একটি অশুভ শক্তি পরিকল্পিতভাবে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল ও আরটিভি প্রতিনিধি মুফতি সালাহউদ্দিন বলেন, স্বাধীনতার পর এই প্রথম দেশের দুটি শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটল। এটি ভবিষ্যৎ সাংবাদিকতার জন্য অশনি সংকেত। এখনই এ ধরনের অপশক্তিকে প্রতিহত না করা গেলে গোটা গণমাধ্যম জগত অস্তিত্ব সংকটে পড়বে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ললিতকলা নিকেতনের অধ্যক্ষ এবং রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের সহসভাপতি অশোক কুমার দাস বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। একটি অশুভ শক্তি এসব গণমাধ্যম বন্ধ করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এই শক্তিকে রুখতে না পারলে শুধু গণমাধ্যম নয়, দেশের গণতন্ত্র ও স্বাধীনতাও হুমকির মুখে পড়বে।
কবি সুভাষ চন্দ্র বলেন, যে গণমাধ্যম দেশ ও মানুষের কথা বলে, আজ সেই গণমাধ্যমকে ধ্বংসের লক্ষ্যবস্তু করা হয়েছে। একই অপশক্তি ঢাকাসহ বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অঙ্গনেও তাণ্ডব চালিয়েছে। এ পরিস্থিতিতে সরকারের দায়িত্ব হলো হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি ও বিটিভি-বাসস প্রতিনিধি কাজী শামসুর রহমান ইকবাল, বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান, প্রথম আলো’র বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমান,  বাংলাদেশ বেতারের প্রতিনিধি আতিকুর রহমান, নারী সাংবাদিক আফরিন জাহান নীনা, নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি সিকদার জোবায়ের হোসেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সিকদার জাবির হোসেন এবং চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি মনোজ কান্তি রানা।
এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীদের ভিতর উপস্থিত ছিলেন,জেলা প্রেসক্লাব,পটুয়াখালী’র সভাপতি ও দৈনিক সমাচার এর জেলা প্রতিনিধি মোঃ মশিউর রহমান এবং  সহ-সভাপতি দৈনিক আজকের বার্তা জেলা প্রতিনিধি মোঃ জামাল আকন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসাইন স্টাফ রিপোর্টার দৈনিক আমাদের মাতৃভূমি,দৈনিক ঘোষণা, মোঃ আরিফুজ্জামান তুহিন শরীফ, ইব্রাহিম খলিল সাঈদ, শিকদার জুবায়ের হোসেন, শিকদার জাবির হোসেন, তরিকুল ইসলাম মুন্না, ফিরোজ আহমেদ ,শফিকুল ইসলাম সুমনসহ আরও  অনেকে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com