1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

মাগুরা নহাটা বাজার বনিক সমিতির নির্বাচন জাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে

তারিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

গতকাল ২১ ডিসেম্বর রবিবার সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত মাগুরার মোহাম্মদপুর নহাটা বাজার বণিক সমিতির নির্বাচন অত্যন্ত জাঁকজমক ভাবেসম্পন্ন হয়েছে। স্বাধীনতার পর এই প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে। নহাটা রানী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার মোহাম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুর রব নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন। তিনটা ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে।  নির্বাচন আহবায়ক কমিটির সদস্য সচিব ডাক্তার মোঃ আমজাদ হোসেন সহ অন্যান্য সদস্যরা ও মোহাম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুল রহমান টুটুল অন্যান্য সাংবাদিকরা সার্বিক দায়িত্বে থেকে নির্বাচন সুষ্ঠু করেছেন। মোট ভোট সংখ্যা ছিল ৭০৩ জন। সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন, সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা মোঃ মারুফ হোসাইন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, মুস্তাফিজুর রহমান মহিবুল্লাহ,। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ,আমিনুর রহমান। অর্থ সম্পাদক, মোহাম্মদ রেজওয়ান,।সাংগঠনিক সম্পাদক রিফাত উল্লাহ,।দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দিন রুবেল,। সমাজ কল্যাণ সম্পাদক ,নুর ইসলাম,। ক্রীড়া সম্পাদক পলাশ বিশ্বাস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
কার্যকরী সদস্য পাঁচ হল, মোহাম্মদ মনিরুল ইসলাম, নাহিদ পারভেজ ,বিপ্লব হোসেন ,তামজিদ হোসেন,ও মুজাহিদুল ইসলাম। নির্বাচন শেষে বিজয়ীদের বাজারে বিভিন্ন অলিগলিতে ফুলের মালা গলায় দিয়ে সমর্থকরা আনন্দ মিছিল করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com