1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় জনসমাগমে প্রস্তুতি

মোহাম্মদ হানিফ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
ফেনী জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত, আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
আজ ইসলামপুর রোডস্থ ফেনী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় যাওয়ার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক জনাব শেখ ফরিদ বাহার।
 সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলাল উদ্দিন আলালসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন,
“তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি এ দেশের গণতন্ত্রকামী তরুণ সমাজের অনুপ্রেরণা।
তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত কর্মসূচি সফল করতে ফেনী জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে।”
তিনি আরও বলেন,
“দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে আরও সংগঠিত ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।”
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল তার বক্তব্যে বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুনভাবে সংগঠিত হচ্ছে।
তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঘিরে ঢাকার কর্মসূচিতে ফেনী জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,
“শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।”
সভায় আগামীর কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি, যাতায়াত ব্যবস্থা ও সার্বিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে ঢাকায় অনুষ্ঠেয় কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com