1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

বাগেরহাটে ‘দৈনিক আমার দেশ’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেখ মাসুম বিল্লাহ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে
দৈনিক আমার দেশ-এর পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের দৈনিক পূর্বাঞ্চল ব্যুরো কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় হকারসহ স্থানীয় দুস্থ ও অসহায় প্রায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দৈনিক আমার দেশ-এর বাগেরহাট প্রতিনিধি শেখ মিরানুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আদালতের সিনিয়র আইনজীবী ও এপিপি অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান, বাংলা টিভির বাগেরহাট প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান,আজকের প্রত্যাশা-র বাগেরহাট প্রতিনিধি ফকির হাসান আলী, নাগরিক টিভির বাগেরহাট প্রতিনিধি শেখ আহমেদ তারিক। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এইচ এম অয়ন, হানিফ সিকদার, আমার দেশ পত্রিকার রামপাল উপজেলা প্রতিনিধি শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকতা, গণতন্ত্র ও জাতির পক্ষে ভূমিকার কথা তুলে ধরেন এবং পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাহসী অবদানের প্রশংসা করেন।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com