1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

পাঁচবিবিতে কৃষকদলের নেতাকে মারপিট

মো: মাসুম রেজা
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কৃষকদলের এক নেতাকে মারপিটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় কৃষকদলের নেতাকর্মী ও এলাকাবাসী।
রোববার (আজ) বেলা ১১টায় পাঁচবিবি–কামদিয়া সড়কের শালাইপুর বাজার এলাকায় কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান, ফলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শতশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বিক্ষোভে বক্তব্য দেন কৃষকদলের কুসুম্বা ইউনিয়ন শাখার সদস্য সচিব। তিনি বলেন, “পরিকল্পিতভাবে মোস্তফা ও তার ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা ময়নুলের নেতৃত্বে ইউসুফ আলীর ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। এ ধরনের হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।” তিনি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
হামলায় আহত ইউসুফ আলী বলেন, “ছালাখুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের মসজিদের মাহফিলের টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা ও তার ছেলে ময়নুলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাকে মারধর করে পা ভেঙে দিয়েছে। আমি মামলা করেছি, কিন্তু এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি।”
অভিযোগের বিষয়ে ছালাখুর গ্রামের মোস্তফার ছেলে ময়নুল ইসলাম মুঠোফোনে বলেন, “মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় আমি বা আমার পরিবার কোনোভাবেই জড়িত নই। যারা আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, তাদের সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ দীর্ঘদিনের।”
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) ইমায়েদুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। দোষীদের গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com