1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের হেলমেট চুরি ডিসি অফিস চত্বরে চোরের দৌরাত্ম্য, আতঙ্ক

MDPARVEG MUSSAROF
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ড্রাইভিং লাইসেন্সের লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে এসে কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) অফিস চত্বর থেকে একাধিক মোটরসাইকেল আরোহীর হেলমেট চুরির ঘটনা ঘটেছে। এতে পরীক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা জানান, পরীক্ষা দিতে এসে তারা অফিস চত্বরে মোটরসাইকেল রেখে হেলমেটগুলো পাশে বা গাড়ির হ্যান্ডেলে ঝুলিয়ে রাখেন। পরীক্ষা শেষে ফিরে এসে দেখা যায়, তাদের হেলমেট নেই। এভাবে একই সময়ে একাধিক মোটরসাইকেল আরোহীর হেলমেট চুরি হওয়ায় চোরচক্র সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এক পরীক্ষার্থী বলেন, “ডিসি অফিসের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা বেষ্টিত এলাকায় এমন চুরি খুবই দুঃখজনক। পরীক্ষা শেষে হেলমেট না পেয়ে বিপাকে পড়েছি।”
আরেক ভুক্তভোগী জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো আইনত দণ্ডনীয় হলেও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
এ ঘটনায় পরীক্ষার্থীরা ডিসি অফিস চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা কর্মীদের তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com