1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

১০ বছর বয়সে মাত্র ১১ মাসে কোরআনে হাফেজা কুয়াকাটার শিশু মারজুকা

 রাসেল মোল্লা 
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে
Oplus_131072
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় মাত্র ১০ বছর বয়সে ১১ মাসে পবিত্র কোরআন মুখস্ত করে হাফেজা হয়েছেন শিশু মোসাঃ মারজুকা। তার এই সাফল্যে শিক্ষক, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও প্রশংসার জোয়ার বইছে।
মারজুকা কুয়াকাটার আলীপুর এলাকার আল হুদা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। নাজেরা শেষ করার পর মাত্র ১১ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্ত করেন তিনি। বর্তমানে তিনি ওই মাদ্রাসায় নিয়মিত শুনানি দিচ্ছেন।
মারজুকা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত একটি পরিবারের সন্তান। দুই ভাইবোনের মধ্যে তিনি বড়। শিশুকাল থেকেই তিনি মেধাবী ছিলেন বলে জানান তার শিক্ষকরা। ভোরের নামাজ শেষে প্রতিদিন মাদ্রাসায় শিক্ষার্থীদের তালিম দেওয়া হলেও মারজুকার ক্ষেত্রে অতিরিক্ত মুখস্থ পড়া নির্ধারণ করা হতো। তার অদম্য মেধা ও অধ্যবসায়ের কারণে অল্প সময়েই তিনি কোরআন মুখস্ত করতে সক্ষম হন।
এ বছর আল হুদা মহিলা মাদ্রাসা থেকে মোট ১০ জন হাফেজার বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে কনিষ্ঠ ছিলেন মারজুকা। বিদায় সংবর্ধনায় শিক্ষক ও পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মারজুকার বাবা হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক জানান, ছোটবেলা থেকেই মারজুকা অত্যন্ত মেধাবী। তিনি চান, ভবিষ্যতে তার মেয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মাঝে দ্বীনি শিক্ষা ও কোরআনের আলো ছড়িয়ে দিক।
শিশু হাফেজা মারজুকা জানায়, সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে বড় আলেমা হতে চায়।
আল হুদা মহিলা মাদ্রাসার পরিচালক বশির আহমেদ বলেন, মারজুকা তার মাদ্রাসার শুরু থেকে এ পর্যন্ত সবচেয়ে মেধাবী ছাত্রী। ভর্তি হওয়ার পর থেকেই তার মুখস্থ করার ক্ষমতা ব্যতিক্রমী ছিল। তিনি মারজুকার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
মাত্র ১০ বছর বয়সে কোরআন মুখস্ত করা এই শিশু হাফেজা ভবিষ্যতে দ্বীনি ইলম অর্জনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের অসহায় মানুষের মাঝে আল কোরআনের বাণী পৌঁছে দিতে চায়। এ প্রত্যাশা পূরণে তার পরিবার দেশবাসীর দোয়া কামনা করেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com