1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

নানাবাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক পরিণতি, মান্দায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সোহেল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দা উপজেলায় পুকুরে ডুবে বায়েজিদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের পূজাঘাটী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ সৈয়দপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি তার নানাবাড়িতে বেড়াতে এসে কয়েকদিন ধরে অবস্থান করছিল। ঘটনার দিন সকালে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত থাকাকালে শিশুটি বাড়ির উঠানে খেলছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, খেলতে খেলতে সবার অগোচরে বায়েজিদ বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে শিশুটিকে ভেসে উঠতে দেখে দ্রুত উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে শিশুটিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু ঘটে।
এ মর্মান্তিক ঘটনায় শিশুটির পরিবারে নেমে এসেছে গভীর শোক। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com