1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত খামারকান্দিতে খাল খনন প্রকল্প পরিদর্শনে বগুড়ার জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা এলজিইডি কর্মকর্তাকে মারধর: বিএনপির সাংগঠনিক সম্পাদকের বিরুদ্ধে জিডি ‘গুম নাটকের’ সমন্বয়ক বেল্লালের সম্পদ ক্রোকের নির্দেশ ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ পাহাড় ধস ঠেকাতে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের পুনর্বাসনে বাড়ি দেবে সরকার ফেনীতে শহীদ শ্রাবণের কবর জিয়ারত করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন

নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরে নিহত -১, আটক-২

মোঃ আব্দুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে
 নওগাঁর নিয়ামতপুরে ছাগলে গম খাওয়াকে কেন্দ্র করে মারধরে সোহবুর হক(৫৫) নিহত হয়েছে। এই ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সালাম (৫৫) ও রিপন (২৭) কে আটক করেছে।
গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর গ্রামের গ্রামের বাসিন্দা সোহবুর হক।
আটককৃত ব্যক্তি একই গ্রামের মৃত মেঘুর ছেলে সালাম এবং সালামের ছেলে রিপন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (০২ ডিসেম্বর) সোহবুর হকের গম খেতে দুটি ছাগল গেলে। তিনি ছাগল দুটি খোয়াড়ে দেয়। এরপর গত শনিবার (১৪ ডিসেম্বর) রাতে সালামের লোকজন এসে সোহবুর হক মারধর করে। তখন সোহবুর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার বিকেলে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে দু পক্ষের সাথে কথা বলে ঘটনা স্থান ত্যাগ করে। এরপরই বিকেল সাড়ে ৪ টার দিকে সালামের লোকজন সোহবুর হকের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার পরিবেশ এখন শান্ত রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com